কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাইভেট শিক্ষকের মৃত্যু
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়বামনদাহ রাঙ্গিয়ারপোতা মাঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে বিপুল কুমার ঘোষ (৩০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে খুলনাগামী রূপসা এক্সপ্রেস (ট্রেন নং-৭২৮) ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল কুমার ঘোষ যশোর সদর উপজেলার দেজরোল গ্রামের দুলাল ঘোষের ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেট শিক্ষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নিঃসন্তান ছিলেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তবে কী কারণে তিনি ট্রেনের নিচে পড়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

No comments