কালীগঞ্জে প্রাক্তন ও সদ্য হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ  রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাক্তন ও সদ্য পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজীদের সম্মানে সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মাওলানা মো. আবু তালিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্জ ফরিদ উদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ওবায়দুল্লাহ পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কালীগঞ্জ মোটর মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্জ আব্দুল মান্নান।

বক্তারা পবিত্র হজের তাৎপর্য তুলে ধরে বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও তাকওয়া অর্জনের সর্বোত্তম শিক্ষা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে হজের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রাক্তন ও সদ্য হজ পালনকারী হাজীবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মতি নুজ্জামান মিঠু। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল হাজীর হজ কবুলের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.