কোটচাঁদপুরে শতদলের উদ্যোগে আইনশৃঙ্খলা ও মাদক নির্মূল বিষয়ক আলোচনা সভা
রোকনুজ্জামান, কোটচাঁদপুর:
‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকে না বলুন—সুন্দর জীবন গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে সামাজিক উন্নয়ন সংগঠন শতদলের উদ্যোগে আইনশৃঙ্খলা ও মাদক নির্মূল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে শহরের কলেজস্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল।
এছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মোহাদ্দেস আব্দুল কাইয়ুম, জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম, কোটচাঁদপুর মডেল থানার এসআই অমিত কুমার সাহাম এ সময় শতদল সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন

No comments