ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী

 

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে। শনিবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বন বিভাগের সহকারী বনসংরক্ষক জুমুয়া জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সেভ ঝিনাইদহের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, পরিবেশবিদ জহির রায়হান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে এবারের মেলায় অংশ নেওয়া শ্রেষ্ট স্টলদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের বৃক্ষ মেলায় প্রথম হয়েছে বিসমিল্লাহ নার্সারী, ২য় হয়েছে সোহান-নিলয় নার্সারী ও ৩য় হয়েছে থাই নার্সারি। গত ৩১ জুলাই শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী এ্যাড. মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ।


No comments

Powered by Blogger.