কোটচাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
রোকনুজ্জামান, কোটচাঁদপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এলাঙ্গী ইউনিয়নে আয়োজিত এ প্রস্তুতি সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রত্যাশী কামরুজ্জামান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মজনু, যুবদলের আসাদুজ্জামান আসাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক জহির আহমেদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ খান এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাইদ।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফুল হক সিবিলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

No comments