ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

 


, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়
আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে স্থানীয় সেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী ও বৃক্ষপ্রেমী জহির রায়হান, সংগঠনের সভাপতি রিপন হোসেন, সাংবাদিক শাহজাহান নবীন প্রমুখ।

আয়োজকরা জানায়, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির প্রেক্ষিতে সেচ্ছাসেবী সংগঠন 'কুমড়াবাড়িয়া সেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন'র উদ্যোগে প্রথম দফায় সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হবে বলেও আয়োজকরা জানান।

পরিবেশ কর্মী জহির রায়হান বলেন, গাছ পৃথিবীর চাদর। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণরা বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। সমাজ ও দেশের কল্যাণে তরুণদের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সারাদেশে এ ধরণের উদ্যোগ বাস্তবায়ন করা উচিত।

No comments

Powered by Blogger.