কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের হট্রগোল



স্টাফ রিপোর্টার :
নাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এক ছাত্রনেতার বক্তব্যকে কেন্দ্র করে সাময়িক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে

আজ সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা পর্ব শুরু হয়। সভা চলাকালে জুলাই যোদ্ধা হিসেবে বক্তব্য রাখতে ওঠেন কালীগঞ্জ সরকারি এম ইউ কলেজ শাখা শিবিরের সভাপতি হুসাইন আহম্মেদ।

তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের অবস্থান ও গণভোটের রায় প্রসঙ্গ টেনে রাজনৈতিক মন্তব্য করেন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সভাস্থলে উপস্থিত বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে ও সভায় উপস্থিত স্থানীয় জামায়াত সমর্থিত সংসদ সদস্য আবু তালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বক্তব্যে রাজনৈতিক মন্তব্য কেন্দ্র করে কিছুটা বিতর্ক ও বাদানুবাদের সৃষ্টি হয়েছিল। তবে তাৎক্ষণিক পদক্ষেপে পরিবেশ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবন, সামসুল ইসলাম, লুৎফর রহমান লেন্টু  ও যুবদল নেতা মাহবুবুর রহমান মিলনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

No comments

Powered by Blogger.