কোটচাঁদপুরে স্বর্ণ ও মোবাইল চুরি মামলায় ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ২টি মোবাইল

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বর্ণ ও মোবাইল চুরির মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের, এসআই মাসুম বেল্লা, পিএসআই বিল্লাল হোসাইন, এএসআই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর উপজেলার রানীয়ারপোতা এলাকার শান্তির বাড়িতে সংঘটিত স্বর্ণ ও মোবাইল চুরির মামলার অজ্ঞাতনামা আসামিদের মধ্যে থেকে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, শিমুল (২২), পিতা ফারুক হোসেন, ইমন (১৯), পিতা ইয়ানুর, নয়ন (২০) পিতা রশিদুল,যশোরের শার্শার গোড়পাড়া এবং কোটচাঁদপুর রাঙ্গিয়ারপোতার লিয়ামিন ওরফে সুরুজ (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



No comments

Powered by Blogger.