ভয়ংকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, কালীগঞ্জে জব্দের পর ধ্বংস

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। যৌথ অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এনে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী ধরা পড়ে এবং মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। অভিযানের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

No comments

Powered by Blogger.