কোটচাঁদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।
অনুষ্ঠানটি একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেনের সঞ্চালনায় সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিছারউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির আব্দুল কায়ুম, এনসিপির অ্যাম্বাসেডর হৃদয় আহসান, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সে সময় উপস্থিত ছিলেন।আলোচনা ও সমাপনী পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন।

No comments