ঝিনাইদহের শৈলকুপায় অর্ধকোটি টাকার হিরোইন জব্দ

 

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় একটি যাত্রীবাহী বাস থেকে অর্ধকোটি টাকার হিরোইন জব্দ করেছে র‌্যাব। বুধবার বিকেলে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এ হোরেইন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, যাত্রীবাহী বাসে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাড়াগঞ্জ এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
সে সময় কুষ্টিয়া হতে খুলনা গামী রুপসা পরিবহন একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে যাত্রীদের ব্যাগ রাখার ব্যাংকার হতে উদ্ধার করা হয় ৫’শ ২২ গ্রাম হিরোইন। যার আনুমানিক মুল্য অর্ধকোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দিয়ে উদ্ধারকৃত হিরোইন শৈলকুপা থানায় জমা দিয়েছে র‌্যাব।

No comments

Powered by Blogger.