জমিজমা সংক্রান্ত জেরে সাবেক ইউপি সদস্যে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিটন বিশ্বাসের বসত বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা। গত ৮ সেপ্টেম্বর ইউপি সদস্য লিটন বিশ্বাস ঝিনাইদহ কোর্টে ১৪৪ ধারা জারি করেন। তারই সুত্রপাত ধরে ১৪ সেপ্টেম্বর তার বসত বাড়িতে রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ভাংচুর করে। ইউপি সদস্য লিটন বিশ্বাস জানান, কালীগঞ্জ উপজেলার ৩নং সিংদহ মৌজার ৩৮৭ নং খতিয়ানের ১৬৫৮ নং দাগের ৬৭ শতকের মধ্যে ২০ শতক জমি তার নামে রেজিস্ট্রি ও রেকর্ড সূত্রে তিনি মালিক হয়ে ভোগ দখল করে আসছেন এমতাবস্তায় ২য় পক্ষ লোকমান হোসেন ওরফে নাটুল বিশ্বাস (৩৫) পিতাঃ মৃত আনসার আলী বিশ্বাস,কপিল উদ্দীন (৪০) পিতা মোঃ সিরাজ বিশ্বাস ও বাটুল বিশ্বাস (৪০) পিতা মৃত আনসার আলী বিশ্বাস তারা সবাই একই গ্রামের বাসিন্দা তারা উভয় মিলে জমি দখল করার চেষ্টা করলে তিনি ঝিনাইদহ কোর্টে ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারি করায় প্রতিপক্ষরা গত ১৪ সেপ্টেম্বর রাতে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো জানান, তার বাড়িতে যখন হামলা ও ভাংচুর শুরু হয় তখন তিনি কালীগঞ্জ থানা পুলিশকে জানালেও তারা এগিয়ে আসেননি। তিনি এখন পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

No comments

Powered by Blogger.