কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ও এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক নারীসহ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নি:) এস এম সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান ডিউটি করার সময় বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানাধীন আড়পাড়া নদীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. হায়রন বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি আড়পাড়া নদীপাড়া এলাকার মো. রওশন আলীর মেয়ে।
অপরদিকে, এসআই (নি:) রানা প্রতাপ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাত ১০টা ৪৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান চালান। এ সময় কালীগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ ২৪/০৮/২০২৪-এর এজাহারভুক্ত আসামি মো. বেল্লাল হোসেন মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি বালিয়াডাঙ্গা গ্রামের মো. হাজী আনারুল্লাহর ছেলে।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments