কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
কোটচাঁদপুর প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থা ‘‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’’ (এবিএফ)-এর উদ্যোগে অসহায়, ভবঘুরে ও ভিুকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর শহরের বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ অসহায়, ভবঘুরে ও ভিুকদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ন্যাশনাল সার্ভে কোম্পানির চেয়ারম্যান মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, কোটচাঁদপুর উপজেলা সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল, সহ-সভাপতি সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুল হামিদ তুহিন, সদস্য আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান। অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। ‘মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানকে সামনে রেখে আমরা সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

No comments