ঝিনাইদহে ডাকটিকিট মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী

ঝিনাইদহ প্রতিনিধি- শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে আয়োজন করা হয়েছে ডাকটিকিট, মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন সময়ের ডাকটিকিট, পুরোনো মুদ্রা, নোটসহ নানা ধরনের দুর্লভ ও ঐতিহাসিক সামগ্রী স্থান পায়। এসব সংগ্রহ দেখতে ব্যাপক আগ্রহ দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ বাড়ানো এবং তাদের অতীতের দেশীয় ও বিদেশি মুদ্রা, ডাকটিকিটসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বি সি বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, মনিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর আলম লিটনসহসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.