শেখ হাসিনা ভারতে বসে কালীগঞ্জের আ’লীগ নেতাকর্মীদের সাথে ভার্চূয়াল জুম মিটিং!

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে ভার্চুয়াল মিটিং করেছেন বলে ব্যাপক প্রচার রটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় তিনি এক ভার্চুয়াল জুম মিটিংয়ে যুক্ত হয়ে ঝিনাইদহ-৪ আসন কালীগঞ্জের আওয়ামী নেতাকর্মীদের সাথে কথা বলেন বলে জানা গেছে। এ সময়ে কালীগঞ্জের প্রায় অর্ধশত নেতাকর্মি ওই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়েছিল বলে জানা গেছে। ওই মিটিং এর মাধ্যমে শেখ হাসিনা উপজেলা আ'’লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে তার খালী পদটিতে কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আরা মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের কথা বলেছেন। শামিম আরা মান্নান আ’লীগের সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের সহধর্মিনী। এদিকে পলাতক অবস্থায় শেখ হাসিনা ভারতে বসে কালীগঞ্জের আ'লীগ নেতাদের সাথে ভার্চুয়াল জুম মিটিং করা নিয়ে সরকারের গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে বেশ তোলপাড় সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন. শেখ হাসিনা জুম মিটিং করেছেন এটি সত্য নয় ধোয়াসা তুলছে। আ’লীগ সব সময় মিথ্যা প্রচার রটিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। তিনি বলেন, আওয়ামীলীগ একটি নিষিদ্ধ দল। শেখ হাসিনা ভারতে পালিয়েছে। তার আর রাজনীতি করার কোন সুযোগ নেই। রাশেদ খাঁন আরো বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। যদি শেখ হাসিনা দেশে আসে. আগে তার বিচার হবে। তিনি বলেন, কালীগঞ্জে জুম মিটিং করেছে এটি অপপ্রচার মাত্র। প্রশাসন এসব অপপ্রচারের সত্য মিথ্যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীরা জানায়, হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে তাদের নেত্রী শেখ হাসিনা ভার্চূয়াল জুম মিটিং করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোজ খবর ও সুবিধা অসুবিধার কথা শোনেন। প্রায় দুই ঘন্টার উপরে চলা ওই জুম মিটিংয়ে কালীগঞ্জ উপজেলা আ’লীগের শীর্ষ পষায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নিয়েছিলেন। মিটিংয়ের মাধ্যমেই তিনি উপজেলা আ’লীগের সভাপতির পদ শূন্য থাকায় সিনিয়র সহ-সভাপতিকে শামিম আরা মান্নানকে ভারপ্রাপ্ত হিসাবে দ্বায়িত্ব নিয়ে দল গোছানোর নির্দ্শেনা দিয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার সাথে জুম মিটিং করার বিষয়টি জানতে নিষিদ্ধ দল কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়ুব হোসেন ছাড়াও শীর্ষ কয়েকজন নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা ও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, শেখ হাসিনা জুম মিটিং করেছেন এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে দেখেছেন। তবে, কখন কোথায় বসে বা মিটিংটি করা হয়েছে কিনা এমনটি জানা যায়নি। পুলিশ এ বিষয়ে খোজ খবর নিচ্ছেন। এবং করনীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.