ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি- ‘মৃত্যুদন্ড জীবনের অধিকার কেড়ে নেই’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) ও নারীপক্ষের আয়োজনে শনিবার সকালে উই’র সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মানবাধিকার কর্মী এন এস শাহজালাল, উই এর পরিচালক শরিফা খাতুন, দবির হোসেন, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না। বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

No comments

Powered by Blogger.