স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি 
দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য 
র‍্যালী, আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এরপর পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। সভাতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর 
রহমান মিনি, ইলিয়াস রহমান মিঠুও সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান প্রমুখ। বক্তাগন দিবসটির উপর নানা তাৎপর্য তুলে ধরেন। সভাতে উপজেলা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা 
দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন। শেষে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে 
আয়োজিত ক্রিড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন 
করা হয়েছে। এরই অংশ হিসাবে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আলোচনা সভা করা হয়।

No comments

Powered by Blogger.