কালীগঞ্জে সাইকেল চোর আটক
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী এবং চোরাই বাইসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল চাপালী এলাকায় অভিযান চালায়। এ সময় মোছাঃ সালমা খাতুন (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি চাপালী গ্রামের সাজু আহাম্মেদের স্ত্রী। এ সময় তাঁর কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর ০৭, তারিখ ৫ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ৬ নভেম্বর চুরির ঘটনায় অভিযান চালিয়ে শুভ দাশ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের চৌগাছা থানার তবীজপুর গ্রামের বিকাশ দাশের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে আনুমানিক ৯ হাজার টাকা মূল্যের একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা নম্বর ০৮, তারিখ ৬ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুই মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

No comments