ঝিনাইদহে শীতার্তদের মাঝে বন্টনের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ৫’শ কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হলেন নারায়ন চন্দ্র পাল। অনুষ্ঠানে আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।
সেসময় আয়োজকরা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে আশা প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের কাছে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর  ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছে।
বুধবার সকাল দশটার দিকে শহরের বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেসময় ঘাতক স্বামী এনানুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।
নিহতের ভাই  রাতুল হোসেন জানায়, সুমা সারে সাথে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে।  তাদের সংসারে ফারহান নামের ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর পূর্বে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াড়ির পর আমার বোনের প্রাক্তন স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। বুধবার সকালে আমার বোন সুমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সেসময় বাড়ির সামনে মিরাজের সাথে কথাকাটাকাটি এর পর্যায়ে সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।


No comments

Powered by Blogger.