কালীগঞ্জে যুবলীগের নির্বাচন প্রস্তুতি বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নির্বাচন প্রস্তুতি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে বর্ধিত সভায় প্রদান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত মেয়র) আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ। বর্ধিত সভায় কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments