কালীগঞ্জে কৃষকদলের কর্মী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
আগামী ১লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষে ২রা সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপকভাবে পালন করবে।
এ জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের উদ্যোগে জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জামাল ইউনিয়নের মোখলেস আনোয়ার কলেজের হল রুমে এ কর্মী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২ নং জামাল ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর কৃষকদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান,বিএনপি নেতা জামিরুল ইসলাম জামির,উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ, উপজেল কৃষকদলের সদস্য ওয়াসিম,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও ৩ নং কোলা ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিপু সহ জামাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন ২রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ -৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এ কারণেই আমাদেরকে সর্বোচ্চ লোকসমাগম করার আহবান জানান।

No comments