জাজিরায় বিএনপি নেতা হত্যার ঘটনার প্রধান আসামীর বস্তাবন্দি লাশ উদ্ধার



জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধ :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির উদ্দিন সরদার হত্যার ঘটনায় প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায়  পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।   লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির উদ্দিন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যার ঘটনার পরই প্রধান আসামি আলমাস সরদার নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে জাজিরা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি পুকুরপাড়ে একটি জুতা ভেসে থাকতে দেখে। 

পরে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ জব্বার মাস্টারের বাড়ির ভিটায় বস্তাবন্দি অবস্থায় আলমাস সরদারের লাশ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায়  মামলা দায়ের হয়েছে 

No comments

Powered by Blogger.