শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫
ঝিনাইদহ প্রতিনিধি-
ঢাকায় নুরুর উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় গণ অধিকার পরিষদের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদ শুক্রবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রীজের উপর আসলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনেরে নেতৃত্বে ১০/১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে। এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments