বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়ামতপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে কালীগঞ্জ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ৪ নং  ইউনিয়ন কৃষক দলের সভাপতি চান্দালী হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ  সম্পাদক আসাদুল ইসলাম আশা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ মোকসেদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব প্রভাষক রবিউল ইসলাম,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সোলাইমান হোসেন,আতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, বিএনপি নেতা গোলাম নবী, রুহুল আমিন নুলা,কামাল ধনি, পৌর কৃষকদলের যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম বশির, রুহুল আমিন, এমদাদ হোসেন, ফুয়াদ হোসেন, ৬ নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,  নয়টি ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোকছুদুল মোমিন বলেন,
“আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তাতে কৃষকদের জন্য নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ আছে। ২৭ অনুচ্ছেদে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করা হবে, যার মাধ্যমে কৃষি ঋণসহ সব ধরনের সরকারি অনুদান সহজে পাওয়া যাবে। একইসাথে কৃষকের উৎপাদিত প্রতিটি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।”

No comments

Powered by Blogger.