ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই; বিভিন্ন মহলে শোকের ছায়া
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রæত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করে মস্তিস্কে জটিল অপারেশন করা হয়। অপারেশনের পর তিনি কোমায় চলে যান এবং চিকিৎসাধীন থাকার আট দিন পর ইন্তেকাল করেন। এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছালে জেলার সাংবাদিক,রাজনৈতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সাংবাদিক,আত্মীয়স্বজন ও বন্ধু মহল ছুটে আসেন তার বাড়িতে। আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান,ফয়সাল আহমেদ,দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ চিত্রা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক আলহাজ্ব সোলাইমান হোসাইন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সম্পাদক শাহাজান আলী সাজু ও বাবুল ডাক্তার প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন,আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যাক্তি। তার মৃত্যুতে জেলাবাসি একজন সুনাগরিককে হারালো। সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের মধ্যে শোক প্রকাশ করে বিবৃতি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,জেলা জামায়াতের আমীর আবু বকর মোঃ শাহজাহান,সেক্রেটারি আব্দুল আউয়াল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান,ঝিনাইদহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

No comments