মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। “চাষির পদধুলি জমির উত্তম সার” শ্লোগান নিয়ে সোমবার বেলা ১১টার দিকে মিল এলাকার পুখুরিয়া গ্রামের আখচাষি মাজেদুল ইসলামের জমির বীজতলায় আখ খন্ড রোপনের মধ্যে দিয়ে মৌসুমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) রওশন আরা আরজু।
.jpg)
.jpg)
No comments