বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাষ্টভাঙ্গা ইউনিয়ন কৃষক দলের কর্মী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত




স্টাফ রিপোর্টার 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২রা সেপ্টেম্বর কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে কালীগঞ্জ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এ শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে কাষ্টভাঙ্গা হাটচাদনীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১০নং  ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম । অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত  ইউনিয়ন কৃষকদলের সাধারণ  সম্পাদক মোস্তাক আহমেদ বকুল। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের সংগ্রামী আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোকছুদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব প্রভাষক রবিউল ইসলাম,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সোলাইমান হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস ইউনিয়ন বিএনপি নেতা লাভলু বিশ্বাস , বিএনপি নেতা হযরত আলী মেম্বর, ১১ নং ইউনিয়ন কৃষকদলের সভাপতি রোস্তম আলী, ৬ নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। ৯টি ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোকছুদুল মোমিন বলেন,
“আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তাতে কৃষকদের জন্য নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ আছে। ২৭ অনুচ্ছেদে কৃষকদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করা হবে, যার মাধ্যমে কৃষি ঋণসহ সব ধরনের সরকারি অনুদান সহজে পাওয়া যাবে। একইসাথে কৃষকের উৎপাদিত প্রতিটি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।”

সভায় বক্তারা আরও বলেন, আগামী ২ সেপ্টেম্বরের শোভাযাত্রায় ১০ নং কাষ্টভাঙ্গা  ইউনিয়ন কৃষকদল সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত করবে। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে বাড়ি-বাড়ি, দোকানপাট, পাড়া-মহল্লায় প্রচারণা চালাতে হবে এবং এসব কার্যক্রম ভিডিও আকারে উপজেলা নেতাদের কাছে পাঠাতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২রা সেপ্টেম্বরের শোভাযাত্রাকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.