বিশ্বজয়ী আলেকজান্ডার যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শুয়ে ছিলেন, তখন তাঁর সেনাপতিরা তাঁকে জিজ্ঞেস করলে তিনটি অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন
☘️বিশ্বজয়ী আলেকজান্ডার যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শুয়ে ছিলেন, তখন তাঁর সেনাপতিরা তাঁকে জিজ্ঞেস করলেন—
“মহারাজ, আপনার শেষ ইচ্ছা কী?”☘️
🌿🌼আলেকজান্ডার নীরবে তিনটি অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন—🌼🌿
1.🌿 তিনি বলেন "আমার কফিন ডাক্তারদের কাঁধে করে নিয়ে যেতে হবে।"🌿
☘️অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, পৃথিবীর সব ডাক্তার একসাথে মিলেও মৃত্যুকে আটকাতে পারে না।☘️
2.🌿 আমার সব সোনা-রূপা ও রত্নপাথর কফিনের পথে ছড়িয়ে দিতে হবে।🌿
☘️ তিনি শিখিয়ে গেলেন, মানুষের অর্জিত ধন-সম্পদ তাঁর মৃত্যুর পর আর কোনো কাজে আসে না।☘️
3. 🌿আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে।🌿
☘️ যেন সবাই দেখে, যিনি সারা পৃথিবী জয় করেছিলেন, তিনিও শূন্য হাতে পৃথিবী ছেড়ে যাচ্ছেন।☘️
আলেকজান্ডার এর এই শেষ ইচ্ছাগুলো আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। কারণ এগুলো আমাদের শেখায়—
🌿 ধন-সম্পদ, ক্ষমতা বা প্রতিপত্তি—--- সবই ক্ষণস্থায়ী।🌿
☘️ জীবনের আসল মূল্য ভালোবাসা, সম্পর্ক আর মানবতার মধ্যেই খুঁজে পাওয়া যায়।☘️
--- সংগৃহিত-

No comments