ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় ঝিনাইদহ হাইওয়ে পুলিশের হাতে কট

 


রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-খুলনা হাইওয়ে থেকে তাকে আটক করা হয়। আটক সিদ্দিক ঢাকার কেরানীগঞ্জের আলী হোসেন ব্যাপারীর ছেলে।

ভুক্তভোগী চালক টুটুল হোসেন জানান, সকালে মাগুরা সদর হাসপাতাল এলাকা থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কলেজপাড়া যাবার কথা বলেন এক ব্যক্তি। গন্তব্যে পৌঁছালে চক্রটি সুকৌশলে তার ইজিবাইক ছিনতাই করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় ভুক্তভোগী ও ট্র্যাকার কোম্পানির সহায়তায় হাইওয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ইজিবাইক উদ্ধারসহ হাতেনাতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “আমরা ইজিবাইকটি উদ্ধার করেছি এবং অভিযুক্তকে আটক করেছি। সে অপরাধের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

No comments

Powered by Blogger.