কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কালীবাড়ী মন্দিরের চিত্রা ঘাটে পোনামাছ মাছ অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, বিএনপির সদস্য লুৎফর রহমান লেন্টু,
উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা মেটাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

No comments