ঝিনাইদহে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 


স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় 

সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর। উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৪ আসনের প্রফেসর মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে এ সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তারা আরও জানান, স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং তা অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.