৮ দফা দাবীতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকুরী প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা।
বুধবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা অংশ নেয়।
সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যশোর জেলার সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ঝিনাইদহের সকল সিএইচসিপিরা।
সেসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও এখনো প্রাপ্য বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

No comments