ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা দাখিল মাদ্রাসায় জামাতের নির্বাচনী জনসভা
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহের কালিগঞ্জ পৌর শাখার উদ্যোগেঈশ্বর বা দাখিল মাদ্রাসা ময়দানে বুধবার সন্ধ্যায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কালিগঞ্জ পৌরসভা আমির হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেবের সভাপতিত্বে উক্ত সভায় গুপ্ত রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক শিক্ষাবিদ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঝিনেদা ৪- আসনের মাওলানা আবু তালিব, সাবেক উপজেলা আমির জামাত মনোনীত কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা অলিউর রহমান, কালিগঞ্জ উপজেলা আমির জামাত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হক মোল্লা, জামাতের কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি ও কালিগঞ্জ পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যাপক লুৎফর রহমান,পৌরসভা আমির হাফেজ মাওলানা আব্দুল করিম, পৌরসভার সেক্রেটারি হাসানুজ্জামান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ হোসেন, জামাতের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়াড আমির মাওলানা জাহিদুল ইসলাম, হুমায়ুন কোবির প্রমুখ।
বক্তাগণ আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মাওলানা আবু তালিবকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।


No comments