ঝিনাইদহে ৪টি আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন মনোনয়ন পত্র জমা ২৭ জন, বাদ পড়েছেন ৪ জন
বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই স¤পন্ন হয়েছে। ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন ৪ জন। তারা হলেন, ঝিনাইদহ-১ আসন থেকে এক জন ও ঝিনাইদহ-৪ আসন থেকে তিন জন। এছাড়া ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিনাকুন্ডু) ও ঝিনাইদহ-৩ (কোটচাদপুর ও মহেশপুর) আসন থেকে কোন প্রার্থী বাদ পড়েনি।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ আলম বিশ্বাস। এছাড়া ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ ও আংশিক সদর) এ আসন থেকে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ জন প্রার্থী বাদ পড়েছেন। তারা হলেন, মোঃ ওবায়দুল হক রাসেল (স্বন্ত্র প্রার্থী), মুর্শিদা খাতুন (স্বতন্ত্র প্রার্থী) ও ঝিনাইদহ-৪ আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামÐলীর সদস্য, মীর আমিনুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)।

No comments