কালীগঞ্জে কিশোরের আত্মহত্যা

           

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের দশম শ্রেনী পড়ুয়া এক কিশোর গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে। 

থানার পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, এলাকার একটি মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয়ে গতকাল  রাতে তার বাবার সাথে ছেলের কথা কাটা-কাটি হয়। এরপর প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে নিজের শয়ন কক্ষে দরজা দিয়ে ঘুমাতে যান দিপু মন্ডল। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোক দিপুকে অনেক ডাকা-ডাকি করে।  সাড়া না পাওয়ায় এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে গলায় গামছা জড়িয়ে ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠাই।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন বলেন, প্রেম ঘটিত বিষয়ে পরিবারের সাথে দ্বন্দ্বে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 


 


No comments

Powered by Blogger.