আচরণবিধি লঙ্ঘন, মনিরামপুরে চার প্রার্থীর অর্থদণ্ড

ছবির ক্যাপশন:

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : গাছে ব্যানার ঝুলানো এবং ব্যানারে আলোকসজ্জা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে যশোরের মনিরামপুরে চার সংসদ সদস্য প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পৃথক পাঁচটি অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন: 
  1.  রশিদ আহমদ (ধানের শীষ)
  2. মোহাম্মদ ইকবাল হোসেন (স্বতন্ত্র-কলস)
  3. মাস্টার জয়নাল আবেদীন (হাতপাখা)
  4. এম এ হালিম (লাঙ্গল)
আদালত সূত্র জানায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা এবং বাকি তিন প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাশে গাছে ব্যানার ঝুলানো এবং চিনাটোলা বাজারে ধানের শীষের প্রার্থীর ছবিতে আলোকসজ্জা করার অপরাধে পৃথক দুটি অভিযানে প্রার্থীর প্রতিনিধিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে ব্যানার ঝুলানোর দায়ে স্বতন্ত্র (কলস) প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা এবং একই এলাকায় গাছে ব্যানার ঝুলানোর দায়ে লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, চালুয়াহাটি এলাকায় গাছে ব্যানার ঝুলানোর অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসানের আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন সতর্ক করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

No comments

Powered by Blogger.