মহেশপুরে জামায়াত নেতাদের বাড়িতে হামলা, আহত ২ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার মধ্যে সংঘর্ষ




মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর   ঝিনাইদহ থেকে :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামে শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু নেতা ও কর্মী। তারা সংঘবদ্ধভাবে গ্রামে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।
অভিযোগ অনুযায়ী হামলায় সরাসরি অংশগ্রহণকারীরা হলেন—
১. রোকন (পিতা: রওশন ডাক্তার; পেশায় পুলিশ সদস্য, বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থানরত)
২. সামাল (পিতা: মৃত আনছার)
৩. সাজু (পিতা: সামাদ)
৪. শিমুল (পিতা: হযরত)
৫. সিপন (পিতা: হযরত)
৬. শাহিন (পিতা: আঃ হায়)
৭. তৌফিক (পিতা: আজিজুল)
এছাড়াও তাদের সঙ্গে আরও আনুমানিক ৫০ থেকে ৬০ জন হামলায় অংশ নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার ঘটনায় আহত হয়েছেন—
১. অহিদুল (পিতা: মৃত আবুবকর)
২. সোহাগ (পিতা: আঃ সবুর)
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত গ্রামের অসহায় মানুষদের খোঁজখবর নিতে তাৎক্ষণিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মতিউর রহমান মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখা-এর সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন পলাশসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা আহতদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

No comments

Powered by Blogger.