ঝিনাইদহের ৪টি আসনে ৩টি জামায়াত, ১টি বিএনপি

স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের সংসদীয় আসন গুলোতে বড় ধরনের সাফল্য পেয়েছে ১১ দলীয় জোটভুক্ত দল জামায়াতে ইসলামী। ঝিনাইদহ জেলার ৪টি আসনের মধ্যে ৩ টিতে বিজয়ী হয়েছেন তারা। অপরদিকে শৈলকুপা -১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ধানের শিষ প্রতীকে বিজয়ী হয়েছেন। শুক্রবার ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ নির্বাচনের এই চুড়ান্ত ফলাফল নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ভোট গ্রহন শেষে গভীর রাত পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এই আসন গুলোতে গড় ভোটের হার ছিল প্রায় ৭৫ দশমিক ২৬ শতাংশ।

ঘোষিত ফলাফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জিয়ী হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ১১ দলীয় জোটের (দাড়িপাল্লা) এএসএম মতিউর রহমান পেয়েছন ৫৭ হাজার ৫৫ ভোট। এই আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৯৩ শতাংশ।

ঝিনাইদহ-২(সদর আংশিক-হরিণাকুন্ডুু)আসনে জয় পয়েছেন জামায়াতের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবুবকর। দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট। আসনটিতে ভোট প্রদানের হার ছিল ৭৫ দশমিক ৯৩ শতাংশ।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর)আসনে বিজয়ী হয়েছেন জামায়াতী ইসলামীর অধ্যাপক মতিয়ার রহমান। তিনি দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হেেয়ছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দি বিএনপির মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট। এই আসনে সর্বোচ্চ ৭৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পোল হেেয়ছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট বিজয়ী হয়েছেন জামায়াতের আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্তি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ (কাপ-পিরিচ) প্রতিকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। এখানে ভোট পড়েছে ৭৪ দশমিক ৩৫ শতাংশ।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ঝিনাইদহ জেলার ৪টি আসনে মোট ১০ লাখ ১০ হাজার ১৯৯টি বৈধ ভোট পড়েছে এবং ২০ হাজার ৮৩৭টি ভোট বিভিন্ন কারণে বাতিল হয়েছে। সামগ্রীক ভাবে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে প্রশাসক দাবি করেছে।





No comments

Powered by Blogger.