কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ৩০ এলাকায় থমথমে পরিস্থিতি
বাবুল আক্তার,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার কালীগঞ্জ শহরে নিমতলা, কোলা, জামাল, নিয়ামতপুর ও নলডাঙ্গা ইউনিয়নে দফায় দফায় হামলা হয়। বেলা ১১ টার সময় ধানের শীষের সমর্থকরা কালীগঞ্জ শহরের থানা রোডেস্থ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অফিসে হামলা চালিয়ে ভাংচুর চালাই। এসময় সাবেক বিএনপির বহিস্কৃত নেতা জবেদ আলীসহ ৩ জনকে কুপিয়ে জখম করে। বেলা সাড়ে ১২টা পর্ষন্ত একইভাবে উপজেলার বিভিন্ন স্থানে দফে দফে হামলায় প্রায় ২৮ জন স্বতন্ত্র প্রার্থীর সর্মথক ও ২ জন ধানের শীষের সমর্থক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারাত্ব আহত জবেদ আলী ও ইমনকে যশোর রিফার্ড করা হয়েছে। জবেদ আলীর আবস্থা আরো অবনতি হওয়ায় তাকে ঢাকায় রিফার্ড করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খালকুলা গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থক মোশাররফ শেখের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইব্রাহিম শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম শেখ ও তার সহযোগীরা মোশাররফ শেখকে মারধর করে। এ ঘটনার খবর দ্রæত ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসব হামলার ঘটনা নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ তার প্রধান নির্বাচনী অফিসের সামনে সাংবাদিকেদের বলেন, অন্যায় ভাবে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও কর্মী সমর্থকদের কুপিয়ে জখম করেছে ধানের শীষের সমর্থকরা। তিনি প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ তুলে বলেন, আইনশৃংখলা বাহিনী থানা পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থানিচ্ছে না। যে কারনে এ আসনের বিভিন্ন এলাকার আমার কর্মী সমর্থকদের উপর একের পর এক হামলা চালাচ্ছে তারা।
অভিযোগের বিষয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, কে বা কারা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে আমার জানা নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান, বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি।
.jpg)
No comments