ঝিনাইদহ-৪ স্বতন্ত্র প্রার্থী ফিরোজের সাংবাদিক সম্মেলন কর্মী-সমার্থকদের উপর হামলা, হুমকি ও প্রশাসনের অসহযোগিতা অভিযোগ

 

বাবুল আক্তার স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ কর্মরত সাংবাদিকদের সাথে তাৎক্ষণিক ভাবে সাংবাদিক সম্মেলন করছেন। কাপ পিরিচের কর্মী-সমার্থকদের উপর হামলা, হুমকি ও প্রশাসনের অসহযোগিতা অভিযোগ এনে রোববার দুপুরে শহরের থানারোডস্থ তার নির্বাচনী কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে আযোজন করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আজ ৮ ফেব্রæয়ারী সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তার নির্বাচনী জনসভা ও গণমিশিল অনুষ্ঠিত হবে। সে কারণে নির্বাচনী জনসভা ও গণমিশিলে আসতে বাধা দেওয়ার জন্য আজ সকাল থেকে ঝিনাইদ-৪ নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে প্রকাশ্যে অস্ত্রে মহড়া ও কর্মী-সমার্থকদের উপর হুমকি প্রদান করছেন। গতকাল রাতেও নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেক মাষ্টার ও  মন্টু নামের কাপ পিরিচের এক সমার্থককে হামলা করে জখম করে। পরে স্থানীরা গুরত্বর আগত মন্টুকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও নিরাপত্তার স্বার্থে হাসপাতালে থাকতে পারেনি। তিনি প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে বলেন, কর্মী-সমার্থকদের উপর হামলা ও হুমকি বিষয়ে আমি এর আগেও অভিযোগ করেছি। কোন লাভ হয়নি। এসব ঘটনা নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের তেমন জোড়ালো ভ’মিকা দেখছে না। এতে সাধারন ভোটারদের মাঝে শংকা দেখা দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে কঠোর ভ’মিকা পালনে এ আসনে সুষ্টু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবী জানায়। এসময় কাপ পিরিচ প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক ইইপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সাবেক থানা বিএনপির যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক বিএনপি নেতা নজরুল ইসলাম তোতা, সাবেক কাউন্সিলার আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংবাদিক এনামুল হক সিদ্দিক , আজিবর রহমান, মোমিনুর রহমান মন্টু, জামির হোসেন, নয়ন খন্দকার, হাসান জাকির, শাহরিয়ার আলম সোহাগ, হুসাইন কবির সুজন, মিশন আলী প্রমূখ । 

সাইফুল ইসলাম ফিরোজ বিএনপির কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন স¤পাদক ছিলেন। ৪০ বছর ধরে বিএনপির সাথে যুক্ত আছেন। আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। দলীয় সিদ্ধান্তের উপেক্ষা করে স্বতন্ত্র নির্বাচন করায় দল থেকে তাকে বহিস্কার করা হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের কর্মী হিসাবে দাবী করেন।  

মতবিনিময়ে সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনী ইশতেহারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা খাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রæতি দেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার কথা বলেন। এলাকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলকে লাভজনক প্রতিষ্টানে রুপান্তরিত করতে কাজ করবেন।

এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো ইশতেহারে তুলে ধরেন। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভ‚মিকার ওপর জোর দেন।

মতবিনিময় সভায় সাইফুল ইসলাম ফিরোজ প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, তার সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃংখলাবাহিনী ও  প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুণ ইসলাম,সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





No comments

Powered by Blogger.