হামলা ভাংচুর ও হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না - নির্বাচনী জনসমাবেশে স্বতন্ত্র প্রার্থী - ফিরোজ
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার -
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাঁধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। রোববার বিকালে শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কাপ পিরিচ প্রতিকের নির্বাচনী জনসমাবেশে ফিরোজ একথা বলেন।
সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আরো বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে। হামলা বাঁধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেফতারে জেলা প্রশাসনকে আহব্বান জানান তিনি। তিনি বলেন, আজকের গনজোয়ার এজন্য আগামী ১২ ফেব্রুয়ারী কাপ পিরিচ প্রতিকে বিজয়ী করে বিপ্লব ঘটাতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, সরকারি এম,ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু. সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ। শেষে এক বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে।

No comments