কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ব্রীজঘাট বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্রীজঘাট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয়জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গণসংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে সংগঠন এগিয়ে চলেছে। বক্তারা অভিযোগ করে বলেন, নানা বাধা, হুমকি ও ভয়ভীতি দেখিয়েও ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যায়নি। শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করেই শিবিরের কর্মীরা এগিয়ে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান খান, জেলা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক শিবির নেতা আহসান হাবিব শামীম, অ্যাডভোকেট শরিফুজ্জামান শাওন, রানা চৌধুরী, হাফেজ আকিমুল ইসলামসহ আরও অনেকে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ, কোটচাঁদপুর পশ্চিম শাখার সভাপতি সিয়াম আহমেদ, কে.এম.এইচ কলেজ শাখার সভাপতি জুবায়ের আহমেদসহ বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম সবুজ।

No comments