কালীগঞ্জে বিএনপি'র নির্বাচনী জনসমাবেশ
বাবুল আক্তার স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সহ্য করা হবে না। সকল ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। তিনি বলেন, বিএনপি আজ ঔক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে। বুধবার বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতিক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষেন প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সবাবেশে প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্র নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।

No comments