হাটগোপালপুর শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হাটগোপালপুর শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক কর্মসূচি সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ব্যাংক কার্যালয়ে ৩ শতাধিক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ৩ শতাধীক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপক চৌধুরী নিয়াজ মোর্শেদ,এ্যাডভোকেট আবদুর রশিদ, এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ,ব্যাংক কর্মকর্তা নবীর হোসেন,হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাজহারুল ইসলাম,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন টিটু,আরব আলী,লাভলু মিয়া,আলম জোয়ার্দার,মুর্শিদ সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।


No comments

Powered by Blogger.