কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছেন এমপি আবু তালিব

 

স্টাফ রিপোর্টার :

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছেন ঝিনাইদহ-৪ আসনের নবাগত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। শনিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো ঃ আব্দুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঝিনাইদহ জেলা প্রশিক্ষন সম্পাদক ও জামায়াতের মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান, জামায়াতের কালীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ লুৎফর রহমান, থানা ছাত্র শিবিরের সভাপতি ঈশা খান, উপজেলা জামাতের সদস্য ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান, মিডিয়া পরিচালক ইকবাল হুসাইন প্রমূখ। 





No comments

Powered by Blogger.