হরিণাকুন্ডুতে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি-
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। সেসময় গোল্ডেন এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান, মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ঈদের উপহার হিসেবে ওই এলাকার ১ হাজার পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই কার্যক্রম বলে জানান আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস তাদের।

No comments

Powered by Blogger.