কোটচাঁদপুরে ঈদের ছুটিতেও চালু ছিলো পরিবার পরিকল্পনা সেবাঃ

 

মোঃ জাহাঙ্গীর আলম,  কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে :

  ঈদুল ফিতর ২০২৬ সালের ছুটিকালীন সময়েও কোটচাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য   ও পরিবার কল্যান কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা চলমান ছিলো। সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা যায়  এলাংগী  মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান  পরিদর্শিকা রীতা চৌধুরী সেবা দানে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৭/৩/২৬  ৪টা ৩০ মিনিটে একটি স্বাভাবিক ডেলিভেরী সম্পাদন করে এলাকার মানুষের   প্রশংসায় ভাসচ্ছেন। নরমাল ডেলিভারির পাশাপাশি তিনি   ৮ জন গর্ভবর্তী, ৬ জন শিশু ও ১২ জন সাধারণ রোগীকে সেবা প্রদান  করেন। প্রসব পরবর্তী সেবাও চালু ছিল এবং ৪ জন মাকে উক্ত সেবা তিনি প্রদান করেছেন। সরকারি ছুটির দিনে এমন সেবা পেয়ে এলাকার মানুষ অনেক খুশি । ছুটির দিনে এমন কার্যক্রম চালিয়ে নিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  ঝিনাইদহ  জেলার উপপরিচালক পরিবার পরিকল্পনা জনাব মোহাঃ মোজাম্মেল করিম এবং কোটচাঁদপুর উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ( এমসিএইচএফপি) তরুন কুমার দাস।

No comments

Powered by Blogger.