হরিণাকুণ্ডুতে রাবিয়ানদের ঈদ পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত

 


রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
হরিণাকুণ্ডু উপজেলার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী ( রাবিয়ান) দের ঈদ পুণর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
 সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় হরিণাকুণ্ডু উপজেলা ছাত্র কল্যান সমিতির উদ্যোগে হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি  বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা মোড়ের দোয়েল চত্বর ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে কলেজ মিলনায়তনে এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সাবেক রাবিয়ান এ্যাড. শহিদুজ্জামান শিরু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য সাবেক রাবিয়ান আলী আজম মো: আবু বকর।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রোফেসর আব্দুল মজিদ,  হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, খুলনা বিএল কলেজের অধ্যাপক আতিয়ার রহমান,  রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি হরিণাকুণ্ডু সন্তান ইমাজ উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমীর বাবুুল হোসেন, সাবেক রাবিয়ান হাজী আরশাদ আলী কলেজের  অধ্যক্ষ (অব:) মোতালেব হোসেন, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, সোনালী ব্যাংকের এজিএম হাবিবুর রহমান, অধ্যক্ষ রবজেল হোসেন, প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, শাহানুর আলম,  বাবুল আক্তারসহ নবীন ও প্রবীণ রাবিয়ান।
 বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং বিজ্ঞান শিক্ষারপ্রতি ছাত্রদের উদ্বুদ্ধ করে হরিণাকুণ্ডুকে মডেল উপজেলায় উপনীত করার লক্ষ্যে আমাদের যার যার জায়গা থেকে কাজ করতে হবে। বক্তারা অবহেলিত এই হরিণাকুণ্ডুর অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালেহা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুব মুর্শেদ শাহীন ও সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম । এসময় হরিণাকুণ্ডুর প্রথম নারী শিক্ষিকা  মহীয়সী নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.