কোটচাঁদপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
"দেশের নেতৃত্বে জনগনের শক্তিতে - আমরা পারবো যক্ষা নির্মূল করতে "এই প্রতিপাদ্য কে সামনে রেখে কোটচাঁদপুর উপজেলার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যক্ষা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোশাল মার্কেটিং কোম্পানি কারিগরী সহযোগিতায় অথায়নের পরিচালিত কমিউনিটি মবিলাজেশন প্রোগ্রামের আওতায় এবং সীমান্তিক কোটচাঁদপুর অফিসে উদ্যোগ উদ্যোগ এই আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্হানীয় ইউপি সদস্য, মহিলা মেম্বার, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী, সীমান্তেকের উপজেলা সুপারভাইজার, প্যারামেডিক, কমিউনিটি মবিলাইজার ও ব্রাকের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশ যক্ষা একটি উচ্চ ঝুকিপূর্ণ দেশ এবং বিশ্বের ৭ম। বাংলাদেশ প্রতি দিন গড়ে ১২০জন রোগী মৃত্যুবরন করেন। তবে আশার বানী হলো এক একটি সংক্রমণ রোগ কিন্তু প্রতিরোধযোগ্য ও নিরাময় যোগ্য তাই নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসা গ্রহণ করলে তা ভালো হয় যক্ষা সাধারনত ৮০-৮৫% ফুসফুসে হয়। ফুসফুস ছাড়া শরীরের যে কোন জায়গায় হয় ১৫- ২০%। এছাড়া বলা হয়, সরকারি সকল উপজেলা, জেলা ও বিশেষায়ীত এনজিও যক্ষা সেবা প্রদান করা হয়।
এই সভা সাধারণ মানুষের মধ্যে যক্ষা প্রতিরোধ সচেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যক্ষা প্রতিরোধে দ্রুত রোগ শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

No comments